রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

তেহরানে পুনরায় চালু সুইস দূতাবাস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ড রোববার ঘোষণা করেছে, তারা ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাস পুনরায় খুলেছে, যা গত মাসে ইসরাইলের সঙ্গে সংঘর্ষের মধ্যে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই সঙ্গে দেশটি আবারও ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে।

জেনেভা থেকে এএফপি জানায়, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ জুন দেশে অনিশ্চিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করা তেহরান দূতাবাস রোববার থেকে পুনরায় চালু হয়েছে।’

দূতাবাস প্রধান নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট টিম শনিবার আজারবাইজান হয়ে স্থলপথে তেহরানে ফিরে গেছেন। ধীরে ধীরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সুইজারল্যান্ড এখন তেহরানে ফেরত আসায়, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দায়িত্ব পালনের অবস্থানে আবার ফিরে এসেছে।’

১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বা কনস্যুলার সম্পর্ক না থাকায় তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছে সুইজারল্যান্ড।

এপ্রিল ১২ থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুন ১৫-এ, ওমানের মধ্যস্থতায়। কিন্তু এর আগে ইসরাইলের হামলায় যুদ্ধ শুরু হওয়ায় বৈঠকটি বাতিল হয়।

গত মাসে ইসরাইল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যাতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা নিহত হন। ইসরাইল জানিয়েছিল, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়।

পাল্টা হিসেবে, ২১-২২ জুন রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেন।

ইরান, যারা বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের অভিপ্রায় অস্বীকার করে আসছে, এরপর ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

তেহরানে পুনরায় চালু সুইস দূতাবাস

আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫