বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

শিবগঞ্জে চালু হচ্ছে ৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। গতকাল শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী।

পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করলাম। হাসপাতালটি চালু করার পর জনগণ যেন সঠিক সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের দুই সচিবের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেন, ‘হাসপাতালটি চালু করতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। গ্রামবাসী মানববন্ধনও করেছে। সচিবেরা এসে পরিদর্শন করায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’

জানা গেছে, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। যার ব্যয় হয়েছিল ৪ কোটি ৩২ লাখ টাকা। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

শিবগঞ্জে চালু হচ্ছে ৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল

আপডেট সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫