বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে

জেলার মুন্সিগঞ্জ বেদবাড়ি রেলগেটের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে গভার্ণমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা রেল পুলিশের এস আই জগদীশ কুমার জানান, রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল মুন্সিগঞ্জ বেদবাড়ি পৌঁছে রেলগেটের অদূরে মাঠের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছে। নিহতের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। মাথার কোন চিহ্ন নেই। ডান হাত একেবারে থেতলে গেছে। পা কেটে পড়ে গেছে। মৃতদেহের পাশে একটি ছেড়া লুঙ্গী ও শার্ট পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক নাসির উদ্দিন বলেন, আমরা মৃতদেহ শনাক্তের চেষ্টা করছি। তবে হাতের কোন চিহ্ন নাই, মুখমণ্ডলের কোন আকৃতি না থাকায় আমরা এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা রেলস্টেশনে পুলিশের হেফাজতে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫