বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

মিন্টু নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ শনিবার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম মোল্লার সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।

আকরামুল হাসান মিন্টু বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করেছেন, আমিও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কাছে যাচ্ছি। ’

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা রাসেল মিয়া, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রানা, শেখ জাকারিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান দুর্জয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১ জুলাই মধ্যরাতে কলেজ গেট বাজারের ব্যবসায়ী মাসুম মোল্লার দোকান ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ঘর, একটি মালবাহী গাড়ি ও প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু

আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫