বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ইবির নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তিনি চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল) প্রমুখ।

প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী বলেন, “সময়মতো কাজ শেষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের সহযোগিতায় আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন হবে।”

অতিরিক্ত সচিবের পরামর্শ প্রসঙ্গে তিনি আরও জানান, “কাজের গতি বাড়িয়ে দ্রুত শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন তিনি। একইসাথে কাজের মান বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ইবির নির্মাণকাজ পরিদর্শনে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

আপডেট সময় : ০২:১৫:০৭ অপরাহ্ণ, শনিবার, ৫ জুলাই ২০২৫