বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়কবৃন্দ, শিবিরের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছাত্রদল নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। আমরা সব সময় শহীদদের স্মরণ করি, তাঁদের আত্মত্যাগ মনে রাখি। আজ তাঁদের কারণেই আমরা স্বাধীনভাবে হাঁটতে ও চলতে পারছি। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা কাজ করে যাব, আহতদের পাশেও থাকবো। যতদিন বেঁচে থাকবো, আমরা আমাদের শহীদ ভাই–বোন ও আহতদের জন্য দোয়া করে যাব। আমরা তাঁদের কখনো ভুলবো না।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌ বলেন, ‘শহীদদের রক্তের ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না। আমরা তাঁদের ঋণ পরিশোধ করবো তাঁদের মাগফিরাত কামনা করে। তাঁরা জালিমের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। শহীদদের কোনো দল, মত ছিল না। তাঁরা জালিম মুক্ত করে দেশকে রক্ষা করতে শহীদ হয়েছিলেন। ৫ই আগস্টের পর গোটা জাতি যে আনন্দ করেছে, বিশেষ করে ছাত্রসমাজ সেটি ভুলবার নয়। এ দেশকে মুক্ত করতে যারা শহীদ হয়েছে এবং নিজেদের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ হারিয়েছে, আমরা আজীবন তাঁদের জন্য দোয়া করে যাবো।’

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্রমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণআন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের রক্তাক্ত চূড়ান্ত পরিণতিতে প্রায় ৮৩৪ জন শহীদ হন এবং প্রায় ২০ হাজার মানুষ আহত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫