বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চসিকের উচ্ছেদ অভিযানে ১২ দোকানির জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ বৃহস্পতিবার অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা দোকানিদের বিরুদ্ধে ১২টি মামলায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।

তিনি জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুসারে ১২টি মামলায় ১২জন দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রণয় চাকমা বলেন, যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের অবশ্যই তা সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হকারদের বিকেল ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চসিকের উচ্ছেদ অভিযানে ১২ দোকানির জরিমানা

আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫