বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মাতৃভূমি রক্ষায় শপথ, ইবি ছাত্র ইউনিয়নের সম্মেলন ১৯ জুলাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ”—এই স্লোগানকে সামনে রেখে ছাত্র ইউনিয়নের ১৯তম সম্মেলন আগামী ১৯ জুলাই (শনিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলন আয়োজনের লক্ষ্যে ৩৭ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কমিটির ৯ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওবাইদুর রহমান আনাস এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন সাদিয়া মাহমুদ মীম। এছাড়া সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-পরিষদ গঠন করা হয়েছে এবং নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, সম্মেলনে সভাপতিত্ব করবেন ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক নূর আলম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ।
সম্মেলন নিয়ে ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “এই সম্মেলন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের সংগঠনের ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আমরা বিশ্বাস করি, এ আয়োজন ছাত্র সমাজের মধ্যে নতুন আশা ও প্রেরণা জাগাবে। আমাদের এবারের প্রতিপাদ্য—‘দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ’। বর্তমান সময়ে এই প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের ওপর চলমান নানা ষড়যন্ত্র রুখে দিতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে ছাত্র সমাজের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকল্প নেই।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মাতৃভূমি রক্ষায় শপথ, ইবি ছাত্র ইউনিয়নের সম্মেলন ১৯ জুলাই

আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫