বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার বড় ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ ভোররাতে শহরের চৌধুরী বাজারের ডেমেশ্বর এলাকার নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে জাপটে ধরতে গেলে তারা জনিকে ছুরিকাঘাত করে। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাস হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনি ও জয় নির্দন দাসের পুত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি সজল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এলাকাবাসীর ধারণা, চুরির উদ্দেশ্যে নয়, মূলত জনিকে খুন করার জন্যই চোর বেশে কয়েকজন যুবক আসে। তারা জনিকে খুন করে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫