বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

জেলার পাকুন্দিয়া উপজেলার পাশ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ থাকা দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকাল ৭টার দিকে টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্বজনরা। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় তিন শিশুর প্রাণহানি ঘটেছে।

মৃতরা হলো, পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় ওঠে। কিন্তু ময়মনসিংহের দত্তেরবাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিনজন।

পরে গতকাল দুপুরে শাপলা আক্তার (১৫) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর বাকি দুই শিশু নিখোঁজ ছিল।

চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, ভোরে নিহতদের স্বজনেরা নৌকা নিয়ে নদে তল্লাশি চালায়। একপর্যায়ে বাঁশিয়া এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মরদেহ দুটি আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশু

আপডেট সময় : ০২:৩৩:২৬ অপরাহ্ণ, বুধবার, ২ জুলাই ২০২৫