বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-৩০

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব গেটে এ ঘটনা ঘটে।

মাথা ফেঁটে গুরুতর আহত হয়েছেন ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান,

দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু। এছাড়া কমবেশী আরও ২৭ গণমাধ্যমকর্মী আহত হন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম জানান, আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দুইজনের মাথা ফেঁটে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কমবেশী অনেকে আহত হয়েছেন। এ সময় পুলিশের উপস্থিতি ছিল। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাবের দখলদার বাহিনীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার পর উত্তেজনার মধ্যে প্রেসক্লাবে উপস্থিত রয়েছেন সেনাবাহিনী।

উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবে আবু সাঈদ ও আব্দুল বারী সভাপতি সাধারণ সম্পাদক ঘোষনা করেন। পরবর্তীতে আবুল কাশেম সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নতুন আরেকটি কমিটি ঘোষনা করা হয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশকালে বহিরাগত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-৩০

আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫