বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৬:২৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর চেয়ারম্যান অসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। এই আন্দোলনের মধ্যেই ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলো। এই কর্মকর্তাদের মধ্যে ভ্যাট গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ঐক্য পরিষদের সভাপতি।

দুদক সূত্রে জানা গেছে, বিগত ২০-২৫ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন সময়ে এই কর্মকর্তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তারা নিজেরা লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। যে ছয় কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান চলছে, তারা হলেন:

  • এ কে এম বদিউল আলম, সদস্য (আয়কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড
  • মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮, ঢাকা
  • মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, বিসিএস কর একাডেমি
  • মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার, কর অঞ্চল-১৬, ঢাকা
  • হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা
  • সাধন কুমার কুন্ডু, অতিরিক্ত কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আজ অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “যদি কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চান, তাহলে তারা তা করতে পারেন।”

অর্থ উপদেষ্টা আরও জানান, এনবিআরের চলমান আন্দোলন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল যে, অচলাবস্থা নিরসনে আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের বৈঠক হওয়ার কথা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আপডেট সময় : ০৭:১৬:২৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫