রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেসব কারণে প্রতিদিন শরীরে রোদ লাগানো জরুরি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে
সূর্যের আলো শুধু আমাদের আলোকিতই করে না, এটি আমাদের শরীর ও মনের জন্যও দারুণ উপকারী। গবেষণা বলছে, সূর্যের আলোতে কিছু সময় কাটালে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। এ ছাড়া রক্তচাপ কমাতে সহায়তা করে এবং হাড় ও পেশিকে করে আরো শক্তিশালী। সূর্যের আলো থেকে আমাদের শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপাদন করে।

ভিটামিন ডি হাড়, পেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিতা অভাবে ডিমেনশিয়া, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়া, সূর্যের আলো ত্বকে এন্ডোরফিন তৈরি করতে সহায়তা করে, যা প্রাকৃতিক ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে এবং মন ভালো রাখতে সাহায্য করে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মাত্র ২০ মিনিট সূর্যের আলোতে থাকলেই ত্বকে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড, যা রক্তনালিকে প্রসারিত করে এবং রক্তচাপ কমিয়ে আনে।

ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষণায় বলা হয়েছে, দিনের বেলায় বিশেষ করে দুপুরের সময় রোদ অনেকের কাছে অসহনীয় মনে হলেও, সেই সময়টিই ভিটামিন ডি উৎপাদনের জন্য সবচেয়ে কার্যকর। তবে অতিরিক্ত রোদে ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, রোদে যাওয়ার সময় আপনার ত্বকের ধরণ, আবহাওয়া, অবস্থান ও ত্বকের সংবেদনশীলতা বিবেচনায় নেওয়া জরুরি। সকালের রোদে দাঁড়ানো অনেক বেশি নিরাপদ ও উপকারী।

এটি রক্ত পরিষ্কার করে, ছত্রাকজনিত সমস্যা, একজিমা, সোরিয়াসিসসহ বিভিন্ন ত্বকজনিত রোগ উপশমে সাহায্য করে। সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন কিছুটা সময় সূর্যের আলোতে কাটানোই হতে পারে একটি সহজ ও প্রাকৃতিক উপায়।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

যেসব কারণে প্রতিদিন শরীরে রোদ লাগানো জরুরি

আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫