রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির বাসচাপায় নিহত পুলিশ সদস্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় নিহত হয়েছেন দায়িত্বরত পুলিশের এক সদস্য। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩০) কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।

ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজির আহম্মেদ বলেন, “সকালে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, “দুর্ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আইনি প্রক্রিয়া বা সার্বিক বিষয়ে আগামীকাল (২৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ হবে। কোনো ধরনের অবহেলা বা অন্য কিছু ত্রুটি ছিল কিনা যাছাই করতে আমাদেরকে পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ইবির বাসচাপায় নিহত পুলিশ সদস্য

আপডেট সময় : ০৭:০৮:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫