সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইবিতে সেশনজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে লক্ষ্যে কর্মপরিকল্পনার অংশ হিসেবে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আকতার হোসেন।

এছাড়াও বাংলা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড. তিয়াশা চাকমা, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালাম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, সেটি নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের একটি মৌলিক দায়িত্ব। সেশনজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো ডিগ্রি শেষ করতে না পারলে তারা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। সভাপতিরা যদি আন্তরিকভাবে ক্লাস ও পরীক্ষার সময়সূচি বজায় রাখেন, তাহলে আমরা দ্রুত সেশনজট নিরসন করতে পারব।”

তিনি আরো জানান, এ সমস্যা নিরসনে পহ্না খুঁজতে পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের সঙ্গেও মতবিনিময় করা হবে। এর বাইরেও সংশ্লিষ্ট অফিস সমুহের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে সেশনজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৬:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫