রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে নিহত বৃদ্ধ ব্যবসায়ী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বালুবাহী জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ব্রিজের এক পাশে। এতে ব্রিজের একটি অংশ ভেঙে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর পড়ে। ট্রলারটিতে ছিলেন নির্মল মণ্ডল, যিনি স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে সবজি বিক্রি করে আসছিলেন। ভাঙা ব্রিজের অংশ তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নির্মল মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুলচন্দ্র মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো সেদিনও বাজার শেষে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবুর রহমান বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রলারের ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেন, নদীপথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা ও ব্রিজের দুর্বল অবকাঠামোই এ দুর্ঘটনার জন্য দায়ী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার হয়নি, ফলে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ব্রিজটির দ্রুত সংস্কার এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বাগেরহাটে জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে নিহত বৃদ্ধ ব্যবসায়ী

আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫