বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:১৪:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সময়ের মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকাই নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যেন চাঁদাবাজি বা অন্য কোনো হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থা করার কথাও জানান তিনি।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। আর দুই জোন থেকে অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায়।

তিন চাকার রিকশা চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’

আপডেট সময় : ০১:১৪:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫