বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

২৫০০ ফিট উচ্চতা থেকে ফিরে এলো বাংলাদেশি বিমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:২৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে
ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কারণে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। আজ শুক্রবার (২৭ জুন) ঘটে যাওয়া এ ঘটনার এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

এক বিবৃতিতে জানানো হয়, আজ ২৭ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বিমান মডেল: বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

২৫০০ ফিট উচ্চতা থেকে ফিরে এলো বাংলাদেশি বিমান

আপডেট সময় : ০১:২৬:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫