রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি খোকসা উপজেলা সমিতি নেতৃত্বে তারিকুল ও রিমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খোকসা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোকসা উপজেলা সমিতি’-এর ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে

গত শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ্যারোস্টাইল নিবেদিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায়ের পাশাপাশি নতুন কমিটির প্রাথমিক রূপরেখা ঘোষণা করা হয়। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে আজ সোমবার (২৬ জুন ২০২৫) আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন তারিকুল ইসলাম (ফাইন্যান্স বিভাগ, চতুর্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিমা আক্তার (গণিত বিভাগ, মাস্টার্স)। তারা আগামী এক বছর সংগঠনের নেতৃত্বে থাকবেন।

কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড.সৈয়দ রফিকুল আলম রুমী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাস, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ এম এ ছালাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফিরোজ হোসেন তোহা

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন,
“খোকসা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি ধরে রাখা এবং একাডেমিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখাই আমাদের মূল লক্ষ্য।”

“স্বজনের সন্ধানে, এসো প্রাণের টানে”—এই শ্লোগানকে ধারণ করে খোকসা উপজেলা সমিতি ভবিষ্যতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোকসার প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে বহন করে চলবে।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

রাবি খোকসা উপজেলা সমিতি নেতৃত্বে তারিকুল ও রিমা

আপডেট সময় : ১১:২১:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫