বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৮০৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ইস্রাফিল (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বিচারক। এ মামলায় অপর দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ রোববার (২২ জুন) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামীর উপস্থিতিতে এ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইস্রাফিল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের (নতুন গ্রামপাড়ায়) মৃত ওসমান গণির ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারি পাভেল আল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাএ উজিরপুর মাদ্রাসা এলাকায় বিচুলি বোঝাই আলমসাধুতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনার দিন রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১১ অক্টোবর আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচারকাজ চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ইস্রাফিলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বাকি দুজনের সম্পৃক্ততা না থাকায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের আইনজীবী (এপিপি) মানজার আলী জোয়ার্দ্দার হেলাল বলেন, মাদক মামলায় ইস্রাফিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বাকি দুইজনের বিরুদ্ধে প্রমানিত না হওয়া তাদের বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আলাদত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩১:০৫ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫