সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কন্টেইনারবাহী লরিতে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

 কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন-ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) ও তার সহকারী রবিউল ইসলাম (৩৫)।
নিহত ফারুক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে।অপরজন রবিউল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি অতিক্রম করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত গাড়ি থানা হেফাজতে রয়েছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কন্টেইনারবাহী লরিতে ড্রাম ট্রাকের ধাক্কায় চালক ও সহকারীর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫