বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সভা থেকে দুই দলের প্রতীকী ওয়াকআউট নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজাদ মজুমদার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:০৫:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সভা একটি দল একদিন প্রতীকীভাবে বয়কট করেছে। পরদিনই আবার ফিরে এসেছে। সভায় সেই দলকে কথা বেশি বলতে দেওয়ার অভিযোগ করে অন্য দুটি দল প্রতীকী ওয়াকআউট করেছে। অনেকেই এসবের মধ্যে রাজনীতিতে অনৈক্যের ছাঁয়া দেখছেন। আমি এটাকে দেখছি খুবই ইতিবাচকভাবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে দেশে কোনো সংসদ নেই। গত দেড় যুগ সংসদ থাকলেও সেখানে কাজের চেয়ে অকাজই বেশি হয়েছে। নেতা নেত্রীদের স্তুতি আর প্রতিপক্ষের গোষ্ঠী উদ্ধারেই বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছেন সাংসদরা। আইন প্রণয়ন নিয়ে খুব কম সময় তারা ব্যয় করেছেন।

তিনি বলেন, গতকাল কিছুক্ষণ ঐকমত্য কমিশনের সভায় ছিলাম। প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়েছেন রাজনীতিবিদরা। মনে হচ্ছিল এই মুহূর্তে এটাই আমাদের বিকল্প সংসদ।  রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব বিষয়ে আলোচনা করেছেন এগুলোই হয়ত আগামী দিনে আইনে পরিণত হবে। এই রাজনীতিবিদরেই কেউ কেউ হয়ত নির্বাচিত হয়ে আসবেন আইন প্রণেতা হিসেবে। এখন যেমন তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলছেন, সংসদেও হয়ত একইভাবে বিতর্কে অংশ নেবেন। কোনো কিছু মনমতো না হলে প্রতীকী প্রতিবাদ করবেন, ওয়াক আউট করবেন।

তিনি আরও বলেন, দেশের রাজনীতি থেকে এই সংস্কৃতিটা হারিয়ে গিয়েছিল। ঐকমত্য কমিশনের আলোচনায় এই অনুশীলন ফিরে এসেছে। আশা রাখি, নির্বাচিত সংসদও হবে একইভাবে প্রাণবন্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সভা থেকে দুই দলের প্রতীকী ওয়াকআউট নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজাদ মজুমদার

আপডেট সময় : ১১:০৫:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫