বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মাদক কারবারিদের গুলিতে ডিবির ২ সদস্য আহত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:০৬:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর ফকিরাপুলে অভিযানের সময় মাদককারবারীদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টবল আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন- লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

জানা যায়, বুধবার (১৮ জুন) দিনগত রাত পৌনে একটার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে।

চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, সকালে তার অস্ত্রোপচার হতে পারে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মাদক কারবারিদের গুলিতে ডিবির ২ সদস্য আহত

আপডেট সময় : ১০:০৬:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫