বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যুর অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৯০৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশোডাঙ্গায় সাপের কামড়ে ফাতেমা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বুধবার (১৮ জুন) রাত ৭টার দিকে পরিবারের সদস্যরা শিশু ফাতেমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শিশু ফাতেমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কৃষক ইলিয়াস হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ধার আগে বাড়ির পাশে খেলছিল শিশু ফাতেমা। এ সময় পাশেই একটি গর্তের মধ্যে গেলে সেখানে বিষধর সাপ তাকে কামড় দেয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পরিবারের সদস্যরা আরও বলেন, শিশু ফাতেমার ডান পায়ের কামড় দিয়েছে সাপ। তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তবে আমরা কেউই সাপ দেখেনি। এসব আলামত দেখেই আমরা শতভাগ নিশ্চিত হয়েছি যে বিষধর সাপের কামড়েই ফাতেমার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, মৃত অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, সাপে কামড় দিয়েছে। তবে সাপের কামড়ের কোন আলামত পাওয়া যায়নি। কি কারণে মৃত্যু হয়েছে পরিক্ষা-নিরিক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫