বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে তানোর উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৮৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশনের সময় তার বিরুদ্ধে মামলা থাকায় আটকে দেয় পুলিশ। এরপরই তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভাধীন সাদিপুর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর বলেন, ব্লকলিষ্ট তালিকায় নাম থাকায় তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তাদের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে তানোর উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫