বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

হাসিনা-কামালকে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ৭ দিনের মধ্যে আদালতে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিততেই চলবে ট্রাইব্যুনালের বিচার কাজ। 

এর আগে সোমবার (১৭ জুন) আগামী সাত দিনের মধ্যে পলাতক শেখ‌ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার এ আদেশ দেন।

শেখ‌ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি ২৪ জুন। সে দিন আসামিরা উপস্থিত না হলে, আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে।

এ দিন আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার এই দুই আসামি ভারতে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি।

এছাড়া এ দিন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে পহেলা জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সে দিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগে বলা হয়, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ১৪শ’ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উসকানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ।

শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরনঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

হাসিনা-কামালকে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তি

আপডেট সময় : ১১:৫৪:৪০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫