মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে করোনা পরীক্ষার ল্যাব নেই, উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়

আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করে, তার মধ্যে চাঁদপুর জেলা অন্যতম ছিল। প্রতিদিন জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল লক্ষণীয়

বর্তমানে চাঁদপুরে করোনা পরীক্ষার ল্যাব না থাকায় করোনা সংক্রমণ পরীক্ষা করা অত্যন্ত সময়সাপেক্ষ হয়ে পড়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লাতে। যার কারণে অনেকেই করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করাচ্ছেন না।

যদিও চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় ২০২০ সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এবং চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যােগে আরটি-পিসিআর ল্যাব চালু করেন। তৎকালীন সময় ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে না করে দীপু মনির বাস ভবনে স্থাপন করা হয়। করোনা প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় আরটি-পিসিআর ল্যাবটির।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালালে ৫ আগস্ট সারাদেশের মতো চাঁদপুরে ভাংচুর ও লুটপাট হয়। ওই সময় চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা এলাকায় দীপু মনির বাসাও ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয়। যার কারণে ল্যাভের এখনো আর কোন অস্তিত্ব নেই। নতুন করে করোনা সংক্রমন বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে সাধারণ মানুষের মাঝে।

চাঁদপুর জেলা সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেনের দেয়া তথ্যমতে, জেলা এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৯৪ হাজার ৯৬ জন। এরমধ্যে করোনা পজিটিভ ১৭ হাজার ৬৫৮ জনের এবং করোনা নেগেটিভ ৭৬ হাজার ৪৩৮ জনের। এখন পর্যন্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৭৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৪৬ জন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসা সিয়াম ও ইসমাইল হোসেন বলেন, হঠাৎ করে করোনা দেখা দিয়েছে। কিন্তু চাঁদপুরে কোন সতর্কতা দেখছিনা। হাসপাতালে করোনা পরীক্ষা করার কোন ল্যাব নেই। এখন থেকে কুমিল্লা গিয়ে পরীক্ষা করাতে হয়। আমাদের দাবি দ্রুত করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হোক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, সাবেক মন্ত্রী দীপু মনি নিজ বাসায় একটি ল্যাব করেছিলেন কিন্তু ৫ আগস্টের পর ল্যাভের মিসিং। আপাতত এখন চাঁদপুরে করোনা পরীক্ষা করার কোন ল্যাব নেই। কেউ আসলে তাদের কুমিল্লা পাঠানো হচ্ছে। তবে নতুন করে চাঁদপুরে কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, করোনা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিজ নিজ যায়গা থেকে সচেতন হতে হবে। মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুরে করোনা পরীক্ষার ল্যাব নেই, উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়

আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫