বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৬ জুন) সকাল ১০টা রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তানজিদা পাপড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনিরোগের জটিলতায় ভুগছিলেন তানজিদা পাপড়ি। তবে ঈদের পর কয়েকদিন আগে স্ট্রোক করেন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ জুন থেকে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদরের কলেজ রোড এলাকায়। বাংলানিউজের দীর্ঘসময়ের কর্মী ছিলেন তিনি।

তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও বাংলানিউজ পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

আপডেট সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫