মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয়  হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

এই পুরস্কার অধ্যাপক ইউনূসের ‘মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের’ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি চমৎকার পুরস্কার’ এবং বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‌‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়।’

তিনি আরও বলেন, এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে ‘তাদের স্বপ্নের দেশ গড়তে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে,  রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান।

আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ১১:১৫:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫