বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগীয় স্বাধীনতা: প্রধান বিচারপতি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:০৪:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বিচার বিভাগের জন্য তাঁর ঘোষিত রোডম্যাপের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমাদের সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষ বিচার বিভাগ গড়ে তোলা।’

মঙ্গলবার রাতে ইউএনডিপির বার্ষিক ‘রুল অব ল’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় বাংলাদেশের প্রধান বিচারপতি এ কথা বলেন। নিউইয়র্কে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান বিচারপতি অনলাইনে যুক্ত হয়ে ভাষণ দেন। বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন। প্রধান বিচারপতি বিশ্বব্যাপী আঞ্চলিকভাবে, জাতীয়ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। খবর, বাসস।

তিনি বলেছেন, ইউএনডিপি দ্বারা সমর্থিত ট্রানজিশনাল ন্যায়বিচার সরঞ্জামগুলোর ওপর দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের সঙ্গে সাম্প্রতিক এক মতবিনিময় আমার এই দৃঢ় বিশ্বাসকে পুনরুজ্জীবিত করেছে যে, বিচার বিভাগের সুদূরপ্রসারী এবং রূপান্তরকারী সংস্কারগুলো অন্যায্য এবং স্বৈরাচারী শাসন থেকে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ গণতন্ত্রে যেকোনো রূপান্তরের ক্ষেত্রে সংস্কারের ভিত্তি হওয়া উচিত।

প্রধান বিচারপতি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪২ লাখের বেশি মামলার জট এবং বিচার বিভাগের প্রতি গভীরভাবে প্রোথিত অবিশ্বাস, ক্রমবর্ধমান রাজনীতিকীকরণের কারণে ক্ষয়ে যাওয়া বিচার বিভাগ সংস্কারে আমাকে নিরুৎসাহিত করেনি। বরং, যারা রাস্তায় নেমেছিল ন্যায়বিচারের জন্য, বাংলাদেশের জনগণের চাহিদা এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমি ‘সংস্কার রোডম্যাপ’ ঘোষণা করি।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমাদের সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষ বিচার বিভাগ গড়ে তোলা। তিনি বলেছেন, আন্তর্জাতিক মান ও নিয়মাবলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সততা, ডিজিটাল রূপান্তর, জনকেন্দ্রিক পদ্ধতি এবং প্রচারণাসংক্রান্ত পরামর্শসহ প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সংস্কার বাস্তবায়নে ইউএনডিপি আমাদের সহায়তা করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগীয় স্বাধীনতা: প্রধান বিচারপতি

আপডেট সময় : ১১:০৪:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫