বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২০

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৮৫১ বার পড়া হয়েছে

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গাছের সঙ্গে যাত্রীবাহী একটি পরিবহনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় (৩৫) যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় পরিবহনের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চালক গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫৮০৫২) ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। মূলঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২০

আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ জুন ২০২৫