বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সব সিটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে: উপদেষ্টা আসিফ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

কোরবানির ঈদে দেশের সকল সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (৭ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

এর আগে, দুপুর দুইটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

এসময় তিনি বলেছিলেন, ‘দুই সিটিতেই আজ রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সিটি করপোরেশন নির্ধারিত যে সময় বেঁধে দিয়েছে, আশা করছি এর মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করতে পারবে। পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’

জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করেন এবং ৮৫০টির মতো যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহনের কাজে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

সব সিটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে: উপদেষ্টা আসিফ

আপডেট সময় : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জুন ২০২৫