বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় দ্রুতগতির আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:১৫ অপরাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৮৭৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধুর ধাক্কায় সিরাজুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন

আজ শনিবার (৩১ মে) দুপুরে আলোকদিয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর আলমসাধুচালক পালিয়ে যায়।

নিহত সিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের চকপাড়ার মৃত. কিতাব আলীর ছেলে। তিনি সদর উপজেলার ইউএনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারদিন বাবলু বলেন, দুপুরে রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন সিরাজুল ইসলাম। তার পাশেই রাস্তার উপরে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির একটি আলমসাধু মোটরসাইকেলচালককে বাচাতে গিয়ে সিরাজুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও বলেন, আলমসাধুর চালককে সনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, মৃত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

এএইচ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় দ্রুতগতির আলমসাধুর ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারির

আপডেট সময় : ০৭:৩৪:১৫ অপরাহ্ণ, শনিবার, ৩১ মে ২০২৫