বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে মসলা সংরক্ষণ, জরিমানা ৩০ হাজার টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২৫ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, চুয়াডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং জেলা পুলিশের একটি দল।

অভিযান সুত্রে জানা যায়, বড় বাজার এলাকায় শিশু খাদ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে ‘মেসার্স চুয়াডাঙ্গা সুপারি হাউস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নয়ন করার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। বাজার তদারকির সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্য নির্ধারণ এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক মো. মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মসলা বাজার জাত ও সংরক্ষণ করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে মসলা সংরক্ষণ, জরিমানা ৩০ হাজার টাকা

আপডেট সময় : ০৪:০১:২৯ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫