বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঈদযাত্রা : আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১ জুনের টিকিট

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪৮:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা ঘিরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারছেন। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

বৃহস্পতিবার (২২ মে) দেওয়া হচ্ছে আগামী ১ জুনের টিকিট। আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার ঈদে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।

এর আগে, বুধবার (২১ মে) প্রথম দিন বিক্রি হয়েছে ৩১ মের টিকিট। এরপর ১ থেকে ৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। আবার ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঈদযাত্রা : আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১ জুনের টিকিট

আপডেট সময় : ০৯:৪৮:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫