বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার (২১ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ২৪টি ভুয়া তথ্য প্রকাশ করা হয়। পোস্টে ২৪টি ‘ফেক কার্ড’ আকারে ভুয়া খবরের স্ক্রিনশট যুক্ত করা হয়। এতে দেখা যায়, পার্শ্ববর্তী দেশের কয়েকটি গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া খবর প্রকাশ করেছে।

ভারতের একটি গণমাধ্যম ‘আজ-তাক বাংলা’ শিরোনাম করেছে, ‘প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?’ অন্য একটি সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে ক্ষমতার প্ল্যান করেছিল?’

এছাড়া, ‘কলকাতা নিউজ’ নামের একটি ইউটিউব চ্যানেল ভিডিও শিরোনাম দিয়েছে, ‘ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?’

দেশি-বিদেশি কয়েকজন ইউটিউবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিরোনামে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে উল্লেখ করা হয়। তবে সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টে এসব তথ্যকে ‘ভুয়া’ উল্লেখ করে শুধু ছবি প্রকাশ করেছে, বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্যে সয়লাব, রয়েছে ভারতীয় গণমাধ্যমও

আপডেট সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ণ, বুধবার, ২১ মে ২০২৫