বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৭৮৯ বার পড়া হয়েছে

দুই দিনের সফরে মঙ্গলবার (২০ মে) ঢাকায় এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। সফরে রোহিঙ্গা সংকটকে প্রাধান্য দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকায় তার সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গেও আলোচনা করবেন।

এ সফরে প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে ক্যাম্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখবেন। এছাড়া বাংলাদেশে নরওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখারও কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুই তার সফরের প্রধান লক্ষ্য। তবে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হবে।

নরওয়ের এই প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫