বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫০:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৯০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে সদ্য অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আব্দুল বাশার নামের এক বিএনপি নেতা। এ ঘটনায় বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী সাবেক এই সেনাসদস্য।

জানা গেছে, দীর্ঘদিন যাবত জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কৃত আবুল বাশারের সঙ্গে সাবেক সেনাসদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে গড়ে উঠে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, চাকরিরত অবস্থায় সেনাসদস্যের অনুপস্থিতিতে প্রতিবেশী বিএনপি আবুল বাসারের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অবসর নেওয়ার পর জানতে পেরে আবুল বাসারকে একাধিকবার সতর্ক করলেও, তাদের গোপন যোগাযোগ চলমান থাকে।
এরই জের ধরে রোববার (১৮ মে) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবুল বাসার ও তার সহযোগী সুমন হোসেন (৩৫), পিতা জামাল হোসেন, সাং-বাকা পূর্বপাড়া—একটি মাইক্রোবাসযোগে সেনাসদস্যের স্ত্রীকে ফুসলিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যান।

লিখিত অভিযোগে ওই সাবেক সেনাসদস্য দাবি করেন, আমার বাড়িতে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত সাত ভরি স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যায় তারা। পরিকল্পিতভাবে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে অভিযুক্তরা, পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও সম্পদ আত্মসাৎ করে স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

আপডেট সময় : ১০:৫০:৩১ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫