বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৮৫৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৭ মে) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন, দর্শনা থানাধীন হরিশচন্দ্রপুর গ্রামের মওলা বক্সের ছেলে টুটুল মিয়া (২৩) ও ফুলবাড়ি গ্রামের নুহু নবীর গাইনের ছেলে সাইদুর রহমান (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা থানাধীন রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এ সময় রামনগর এলাকা হতে পরানপুর গামী একটি ইজিবাইক গতিরোধ করে দুজনকে আটক করে। পরে তাদের নিকট থেকে ছয় কেজি ১২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

আপডেট সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৭ মে ২০২৫