বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন

গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। আর এই হত্যা কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৪ মে) রাত ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির এক যৌথ বিবৃতিতে এসব উল্লেখ করেন। একই সাথে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, শোক প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, তথ্যসূত্রে জানা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে বাইক চালিয়ে আসার সময় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নেতৃবৃন্দ বলেন, আমরা জানতে পেরেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তবে, আমাদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত পূর্বক বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে!

নেতৃবৃন্দ আরো বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে হবে।

পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন

আপডেট সময় : ০৭:১৯:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫