বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আলমডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৭:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৮২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার হাউসপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম ও বেকারী পণ্য তৈরি এবং সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সুমন আহমেদের প্রতিষ্ঠান মেসার্স মুসা আইসক্রিমকে ২০ হাজার টাকা, মিরাজ আলীর প্রতিষ্ঠান মেসার্স শাপলা সুপার আইসক্রিমকে ২০ হাজার টাকা, তোফায়েল আহমেদের প্রতিষ্ঠান মেসার্স মুবিন সুপার আইসক্রিমকে ২০ হাজার টাকা এবং আলীমের প্রতিষ্ঠান মেসার্স আরজু ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাবার অনুপযোগী বেশ কিছু আইসক্রিম ধ্বংস করা হয়। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানসমূহকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে আলমঙাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন ও ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম-সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আলমডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:২৭:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫