বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দামুড়হুদায় ধান শুকানোর সময় ছাঁদ থেকে পড়ে নারীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ধান শুকাতে গিয়ে ছাঁদ থেকে পড়ে নাসিমা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ মে) বেলা ১২টার দিকে নিজ বাড়ির ছাঁদে এদূর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর গ্রামের ফাহিম উদ্দিনের স্ত্রী।

প্রতিবেশি ও পরিবারের সদস্যরা জানান, সকালে ধান সিদ্ধ করে বাড়ির একতলার ছাঁদে শুকাতে দেন নাসিমা খাতুন। বেলা ১২টার দিকে ধান নেড়ে দেয়ার সময় হঠাৎ মাথা ঘুরে ছাঁদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাসিমা খাতুন। প্রতিবেশিদের সহযোগীতায় পরিবারের সদস্যরা নাসিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরিবারের সদস্যরা নাসিমাকে নিয়ে আসলে পরিক্ষা-নিক্ষিরার পর মৃত ঘোষনা করি। হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, ছাঁদ ধান নেড়ে দেয়ার সময় অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। আবেদনের পেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দামুড়হুদায় ধান শুকানোর সময় ছাঁদ থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫