বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৬৭ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন (৪৪) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার (১৩ই মে ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিলন রাজনগর গ্রামের মৃত মজের আলী মন্টুর ছেলে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ নয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ের গঠিত একটি টিম মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার রাজনগর গ্রামে মিলনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি পিতলের পাইপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে রাতেই জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক বুধবার সকালে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫