বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদের লাল পাসপোর্ট বাতিল হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা লোক দেখানো নামাজের কথা বলতেন।

তিনি বলেন, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে। তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সবাই দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু তারা নিরুত্তর। এখন মানুষ ভিন্ন ধরনের সন্দেহ করছে।

রোববার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা শেষে এক সমাবেশে রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ। লাল পাসপোর্ট বাতিল করা হয়নি। সরকারের শক্তিশালী উপদেষ্টারা থাকা সত্ত্বেও কিভাবে পালায় আবদুল হামিদ?

তিনি বলেন, সাতক্ষীরা, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢুকছে দেশে, সরকারের প্রতিনিধিরা চুপ কেন? শেখ হাসিনার পথেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার।

রিজভী আরও বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দেশ ঈর্ষান্বিত। ভারত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালায়, তাই তারা বন্ধু হতে পারে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদের লাল পাসপোর্ট বাতিল হয়নি: রিজভী

আপডেট সময় : ১২:৪২:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫