বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জীবননগরে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৮৬৫ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৯.৩৩ গ্রাম ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বারসহ আলমগীর হোসেন (৪৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর হতে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন জীবননগর থানার নবদুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।

বুধবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির টহল দল বুধবার দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর হতে ব্যাটারিচালিত ভ্যানসহ আলমগীর হোসেন নামের একজনকে আটক করে জীবননগর ক্যাস্পে নিয়ে আসেন।

আটক ব্যক্তি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩টি স্বর্ণের বার। যার ওজন ৩৪৯.৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৮ লক্ষ ৫২ হাজার ৪০৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জীবননগরে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

আপডেট সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫