বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

গত ষোলো বছর গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে গণমাধ্যম কীভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৪ মে) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র মূল কার্যালয়ে ‘সাহসী নতুন বাংলাদেশ: গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যম সংস্কারের দীর্ঘমেয়াদী ফলাফল লাভ প্রায় অসম্ভব। বর্তমান সময়ে সরকারের দিক থেকে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই বলেও জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ও গণমাধ্যমকর্মীরা। পূর্বে গণমাধ্যমগুলোর উপর সরকারের বিভিন্ন মহল ও নিরাপত্তা সংস্থার অবৈধ হস্তক্ষেপ, গণমাধ্যমের স্বাধীনতায় বিরূপ প্রভাব ফেলেছিল বলে মত প্রকাশ করেন বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫