বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুতি সম্পন্ন

আসন্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (০২ মে) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একযোগে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ইবিতে এবার ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে ৬,৯২৪ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন, অনুষদ ভবন, ব্যবসায় অনুষদ ভবন, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে বেলা ১২ টায়। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এসময় পরীক্ষার সকল কার্যক্রম মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, “আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে এবং আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের প্রক্টরিয়াল বডি নিরাপত্তা বিষয়ে সদা তৎপর। পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন ভবনগুলোতে অতিরিক্ত পাহারা ব্যবস্থা নেয়া হয়েছে এবং তারা সর্বদা নজরদারি রাখছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া, ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে এবং মেডিকেল টিমসহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন।”
এবারের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায়, আগের চেয়ে আরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আশা করছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”

উল্লেখ্য, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ইবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ মে ২০২৫