বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে
রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা: ইসি সানাউল্লাহরোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি আরও জানান, যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে যাচাই-বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। বুধবার (৩০ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রোহিঙ্গাদের সনাক্ত করে বাদ দেয়া সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন তিনি। এসময় তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দিচ্ছে কমিশন।

এছাড়াও, জাতীয় পরিচয়পত্র সংশোধ প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্য সমাধান করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের মেয়র সংক্রান্ত গেজেটের বিষয়ে ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালতের নির্দেশনা থেকেই ইসি বিজ্ঞপ্তি দিয়েছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারি

আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ণ, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫