বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কাশ্মির সীমান্তে ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

পাহালগামে হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র একাধিক স্থানে ফের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। 

গুলির ঘটনা মূলত কুপওয়ারা ও বারামুল্লা জেলা এবং আখনুর সেক্টরে ঘটেছে। এ নিয়ে টানা পঞ্চম দিন দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো।

পাহালগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই এ ধরনের গোলাগুলি চলছে। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত এবং সুসংগঠিত প্রতিরোধ গড়ে তুলছে, যাতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের উপর প্রভাব কম হয়। পাশাপাশি, তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কাশ্মির সীমান্তে ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

আপডেট সময় : ১২:৪১:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫