বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিজয়ীর উদ্যোগে হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও করছেন। অনেকে উদ্যোক্তাও হচ্ছেন। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৮ এপ্রিল) বিকালে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নিয়মিত সমাজসেবা মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজয়ীর ফাউন্ডার বলেন,আমরা চাই এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রতিবন্ধী, দল-মত, ধর্ম-বর্ণ, সকলে মিলে এক সঙ্গে হয়েই আমরা দেশের জন্য কাজ করব-সেটাই আমাদের লক্ষ্য।

প্রতিবন্ধী সন্তানের বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশে তানিয়া ইশতিয়াক খান বলেন, ‘প্রতিবন্ধী শিশুর জন্য কখনোই মনে কোনো কষ্ট রাখবেন না। বরং তাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন। যে প্রতিবন্ধী হয়ে জন্মেছে এটা তো তার অপরাধ না। বাবা-মার অপরাধ না। সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের।’সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন সাহায্যে এগিয়ে আসেন।

তিনি আরো বলেন, বিজয়ী আমাদের ব্যক্তিগত ও শ্বশুর বাড়ির পারিবারিক অর্থায়ানে সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রুবাইয়া আক্তার, নাসরিন আক্তারসহ এলাকার সুধীজন।

প্রসঙ্গত: চাঁদপুর পুরান বাজারের ২নং ওয়ার্ডের বাসিন্দা ফারহানা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি। যার সময় কাটে সারাক্ষণ ঘরে বসেই। বাহিরে আলো বাতাস থেকে বঞ্চিত। তার বাবা একজন নৌকা চালক। পারিবারিক চাহিদা মিটিয়ে আদরের মেয়ের জন্য আলাদা কিছু করার সামর্থ না থাকায় হুইল চেয়ার কিনতে পারছিলনা। বাবার এই আক্ষেপের কথা লোক মুখে শুনতে পায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। খবর শুনেই বিজয়ী সংগঠনের উদ্যোক্তা ও হুইল চেয়ার নিয়ে ফারহানার বাড়িতে হাজির হন তিনি।

ছবির ক্যাপশন: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নিয়মিত সমাজসেবা মূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সংগঠনের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বিজয়ীর উদ্যোগে হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী

আপডেট সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫